Thursday, 11 May 2017

"" আমি কবি ""


"" আমি কবি ""

সময় মূল্যয়ীত আনিন্দ্য সৌহার্দ বেদনায়-
একটু একটু করে লিখে যাই;
আনিন্দ্য ভাষার কথামালা আমার সব কবিতা গল্প গুচ্ছে;
সাদা কাগজ বুকে দিয়েছে বাসর সাজাতে-
নিবভাঙা কলমের জীবন পূর্নতায়,
অনেক কিছু ফেলে এসেছি নীরবে,
কবিতা মালা গেঁথে চলেছি নীশিভাঙা ঘোরে-
রেখে যেতে চাই, অপূর্ব প্রেমের অনুভূতির গল্প;
আমি কবি,
তাই লিখে যাই সাদা কাগজের বুকে-
অগণিক মায়া বিষন্নতায় ঝরে পরে,
দু- এক ফোঁটা আঁখির নীর পান্ডুলিপিতে,
আজ মুছে যেতে চাই আমার অপূর্ণ লেখা-
শুধু গাঁথা হয়ে রই মালার মত,

হাজার স্মৃতির ইশারায়।

                                     ..........লেখক.........
দীনদয়াল রবিদাস

No comments:

Post a Comment

বসন্ত

বসন্ত . শীতের কটাক্ষ আর নেই এখন, রোদের উঠোনে বসন্ত বাতাস সবুজ শাড়ির ভেতর উঁকি দিলে যৌবন-- চোখে মুখে মুকুলের হাসি। . আকাশ...